জুন মালিয়ার সমর্থনে পথসভার আয়োজন করলো কমলা বুথ কমিটি ও তৃনমুল শিক্ষক সমিতি - The News Lion

জুন মালিয়ার সমর্থনে পথসভার আয়োজন করলো কমলা বুথ কমিটি ও তৃনমুল শিক্ষক সমিতি

 


দি নিউজ লায়নঃ  পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম পর্বের নির্বাচনে লোকসভা ভোটে পিছিয়ে পড়া মেদিনীপুর বিধানসভা  কেন্দ্রের  শালবনি  ব্লকের কমলায় সোমবার  পথসভার আয়োজন করলো তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতি ও তৃনমূলের কমলা বুথ কমিটি। 


শিক্ষক সমিতির সভাপতি তন্ময় সিংহ  সহ সোমবারের সভায় শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী,  বাঁকিবাঁধ অঞ্চলের তৃণমূল সভাপতি লক্ষীকান্ত ভুইয়া, অঞ্চল প্রধান কৌশিক দোলই সহ,আনসার আলি খান,দীপঙ্কর দত্ত, মৃনাল কোয়াড়ী, রতন মান্ডি, লক্ষীকান্ত দোলই প্রমুখেরা উপস্থিত ছিলেন। তন্ময় সিংহ তার বক্তব্যে মমতা ব্যানার্জী কে তৃতীয় বারের জন্য নির্বাচিত করার আহ্বান জানান ও করোনা মহামারীর সময়ে রাজ্য সরকার যে  সাধারণ মানুষের পাশে ছিল   তা সকলকে মনে করিয়ে দেন।


 এই অঞ্চলের প্রধান ও শিক্ষক কৌশিক দোলই তার ভাষণে ডবল ইঞ্জিন সরকার গুলির ব্যার্থতা তুলে ধরেন। মিনু কোয়াড়ী মহিলাদের জন্য মমতা ব্যানার্জীর প্রকল্প গুলির সাফল্যের কথা তুলে ধরেন। আনসার আলি স্বাস্থ্য সাথী চালু রাখতে ও লক্ষীকান্ত ভুইয়া শান্তি ও উন্নয়ন বজায় রাখতে মেদিনীপুর বিধানসভায় জুন মালিয়া কে  জোড়া ফুলে  বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.